জিয়ায় বিমানের জরুরি অবতরণ, ১ম লিড
যান্ত্রিক ত্র“টির কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রোববার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজ২৪ডটকমকে জানান, দুবাই -- দোহা -- সিলেট রুটের
একটি এয়ারবাস উড়েজাহাজের (বিজি -- ০৫২) হাউড্রোলিক প্রেসার সিস্টেমে ত্র“টি দেখা দেয়। ফলে বৈমানিক উড়োজাহাজটি সিলেটে অবতরণ না করিয়ে বেলা ১টার দিকে জিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
তিনি জানান, নিরাপদ অবতরণ করার কারণে যাত্রীদের মধ্যে তেমন কোনো উদ্বেগ দেখা দেয়নি। পরে ওই ফ্লাইটের যাত্রীদের বিমানের আরেকটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে সিলেটে পাঠানো হয়।
তিনি আরো জানান, এয়ারবাসটির যান্ত্রিক ত্র“টিমুক্ত করার পর রাতেই এটি দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালানো হয়।
এদিকে ফ্লাইট অপারেশন সূত্র জানায়, উড়োজাহাজটির জরুরি অবতরণকালে এর চাকায় আগুন ধরে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
জিয়ায় অন্যান্য বিমান চলাচল পরে স্বাভাবিক হয়ে যায় বলে বিমান সূত্র জানায়।
