২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর, বরিশালে অঘোষিত কারফিউ

বরিশালে রোববার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর সর্বত্রই চলছে অঘোষিত কারফিউ। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিসগুলোতে চলছে ছুটির আমেজ। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। এ কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছে । শিক্ষা প্রতিষ্ঠানে শনি এবং রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো নগরীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পাশাপাশি র‌্যাবের সদস্যরা টহল দি্েচ্ছ নগরীতে । দুপুর ১২ টার পর পরই সভাস্থলের আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এছাড়া প্রধানমন্ত্রী জজকোর্ট প্রাঙ্গনে নতুন ভবন উদ্বোধন করবেন বলে জজকোর্টের গেটও বন্ধ করে দেওয়া হয়। ফলে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে কর্মকর্তারা পর্যন্ত প্রবেশ করতে পারেননি।

এ ব্যাপারে বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিডিনিউজকে বলেন, বেলা ১১ টার পর পুরো জর্জকোর্র্ট প্রাঙ্গনে আইনজীবী থেকে শুরু করে কোন লোককে প্রবেশ  করতে দেয়া হয়নি।

বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কাজী এনায়েত হোসেন বাচ্চু বিডিনিউজকে বলেন, বিচারক এজলাসে না ওঠায় মামলা পরিচালনা করা সম্ভব হয়নি। তবে জেলা ও দায়রা জজ মো: শফিউদ্দিন আহম্মেদ বলেন, সকাল থেকে যথারীতি বিচারককরা মামলা পরিচালনা করেছেন।