সিরাজগঞ্জের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় কয়েকটি সিরাজগঞ্জের কয়েকটি উপজেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে।
ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজীপুরের পলাশপুর ও সদরের শৈলাবাড়ীর সাত কিলোমিটার খোলা অংশ দিয়ে পানি প্রবেশ করায় কাজীপুর ও সদর উপজেলার ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।
কাজীপুর মহাসড়কের কুনকুনিয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের দুইটি সেতু প্রবল স্রোতের কারণে এখন হুমকির মুখে পড়েছে। পাঁচটি উপজেলার প্রায় ৫০০ একর জমিতে সদ্য রোপণ করা রোপা ধান তলিয়ে গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, যমুনার পানি বাড়ার সাথেই ভাঙ্গন বাড়ছে। এ ভাঙ্গনে জেলার শাহজাদপুর ও চৌহালী উপজেলার যমুনা তীরবর্তী এলাকার প্রায় ২০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
