২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় শনিবার বাস-মোটর সাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা দু’ঘন্টা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। আহত মোটর সাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 04:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বৈচনা গ্রামের আবুল হোসেন(৪৭) ও একই গ্রামের নুরুল আমিন(৪০) মোটর সাইকেলে করে সাতক্ষীরা থেকে বাড়ির  উদ্দেশ্যে রওনা হন। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর-পুষ্পকাটি ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় পৌছালে  একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী আবুল হোসেনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি ও পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানন্তর করা হয়। থানায় মামলা হয়েছে কিনা, তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।