২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্নিকাণ্ড, ৩টি পরিবার খোলা আকাশের নিচে

জেলার হোসেনপুর উপজেলার দুর্গম চর এলাকায় কাটিয়ারী গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 04:36 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

গ্রামের কৃষক আব্দুর রহমানের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা প্রতিবেশী আব্দুল বারিক ও সোহরাব উদ্দিনের বসত ঘর, গোয়াল ঘর, গোলা ঘর ও রান্না ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্গম চরাঞ্চল হওয়ায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়।

অগ্নিকাণ্ডে তিন ৃকষকের ১৫টি টিনের ঘর, পাঁচটি শনের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়া দুই শতাধিক হাঁস-মুরগী, ২৫টি ছাগল ও চারটি গরু, নগদ টাকা, প্রায় পাঁচশ মণ ধান – চাল, স্বর্ণালংকার ও দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসবের মূল্য ২৫ লাখ টাকারও বেশী বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

তিনটি পরিবারই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় তারা এখনও ফিরে আসতে পারেনি।