মৌলভীবাজারে পূবালী ব্যাংকে ডাকাতি
মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের পূবালী ব্যাংক লিমিটেড ওয়াপদা শাখায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, পূবালী ব্যাংক লিমিটেড ওয়াপদা শাখার ব্যাংক ভবনের নিচতলায় বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড কার্যালয়ের দুই দারোয়ান আব্দুল নূর ও নূর মিয়াকে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে ডাকাতরা গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে নগদ ৪৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
পুলিশ ডাকাতদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করেছে।
অজ্ঞান দুই দারোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তারা পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে এ ঘটনার পর থেকে ব্যাংকের অপর দারোয়ান মতিউর রহমান চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
