ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার আসামী রিমান্ডে
গোপালগঞ্জের কোটালি পাড়ার ৭৬ কেজি বোমা উদ্ধারের মামলার আসামি হরকাতুল জিহাদ নেতা আজহার মাহমুদকে পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশ আজহার মাহমুদকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শামসুল আলম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত রবিবার একই মামলায় হরকাতুল জিতাদের প্রধান মুফতী হান্নানকে ঢাকার সিএমএম আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে।
