২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অতিরিক্ত মদ পানে ১ জনের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে মঙ্গলবার রাতে অতিরিক্ত মদ পানে লক্ষ্মী চরণ দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তার পিতার নাম সূর্য দাস।

পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত মদ পানে লক্ষ্মী চরণ দাস নিজ গ্রাম মান্দারীতে রাত প্রায় সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।