মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ১০
জেলা সদরের বিনোদপুরে মঙ্গলবার সন্ধ্যায় এক সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে।
আহত ব্যবসায়ী মোস্তফা মনোয়ার দুলু (৩৫), নাজমুল হক (৩৪) ও শাহজালালকে (২৭) রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবদমান হাতেম মেম্বার পক্ষ মনোয়ার দুলু পক্ষের উপর হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক জমিজমা নিয়ে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
