২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ‘গণমাধ্যমের প্রসার: সম্ভাবনা ও বাস্তবতা’ বিষয়ক সেমিনার বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বাংলাদেশে গণমাধ্যমের প্রসার: সম্ভাবনা ও বাস্তবতা’ শীর্ষক বার্ষিক সেমিনার বুধবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

টিএসসিতে বুধবার সকাল দশটায় এ সেমিনার শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

উদ্বোধন করবেন সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার।

সভাপতিত্ব করবেন সাংবাদিক সমিতির সভাপতি মুসতাক আহমেদ মাসুদ।   

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।  

অন্যান্যের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান , দৈনিক আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবির, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এডিটর গাজীউল হাসান, দৈনিক যুগান্তরের ডেপুটি চিফ এডিটর সাইফুল আলম আলোচনায় অংশ নেবেন।