শ্বশুরকে এসিড খাইয়ে হত্যার দায়ে ফাঁসি
পারিবারিক কলহের জের ধরে শ্বশুরকে এসিড খাইয়ে হত্যার দায়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোমবার এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম মঙ্গলবার দুপুর ১ টায় আসামি নজরুল ইসলাম ওরফে নজরুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, চাঁদপুরের মতলব উপজেলার কালিকাপুর এলাকার নজরুল ইসলাম ২০০১ সালের ১১ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় সোলেমানের মুখের ভিতর এসিড ঢেলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা নেওয়ার পথে সোলেমান মারা যান। সোলেমানের বাড়ি হাজীগঞ্জের নিশ্চিন্তপুর এলাকায়।
