২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে মুক্তাগাছা থানা ঘেরাও

ময়মনসিংহের মুক্তাগাছায় ছাত্রদল নেতা রতন সাহা হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার রাতে থানা ঘেরাও করেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 10:47 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সন্ধ্যা ৭টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক এখলাসুর রহমান জুয়েলের নেতৃত্বে বিএনপি ও এর সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে। তারা হত্যাকারী ও পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেন।

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করার আলটিমেটাম দিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাত ৮টায় ঘেরাও তুলে নেন।

ঘেরাও কর্মসূচির কারণে ময়মনসিংহ - টাঙ্গাইল - জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয়প্রান্তে যানজটের সৃষ্টি হয়।

শনিবার রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুক্তাগাছা উপজেলা ছাত্রদল নেতা রতন সাহাকে ছুরিকাঘাতে হত্যা করে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ হত্যাকান্ড ঘটে বলে জানা গেছে।