বাকেরগঞ্জে স্বামী - স্ত্রী এসিডদগ্ধ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাকেরগঞ্জে প্রতিপক্ষের ছোঁড়া এসিডে ঝলসে গেছে এক দম্পতি।
উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
মুমুর্ষু অবস্থায় সোমবার সকালে এসিডদগ্ধ দুলাল খা এবং তার স্ত্রী লুৎফা বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুৎফা বেগমের অবস্থা আশংকাজনক।
দুলাল জানান, গ্রামের মোশাররফ হাওলাদার এবং আজাহার দফাদারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এসিড নিক্ষেপের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি অনুমান করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
