২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় ফটো সাংবাদিক নিহত

হরতালের দায়িত্ব পালনকালে রোববার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার ফটো সাংবাদিক তোফাজ্জল হোসেন (৪৮)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 02:56 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সকাল ৯ টার দিকে তোফাজ্জল হোসেন নিজ মোটর সাইকেলে (ঢাকা মেট্রো - এ - ০২৬৫৪২) যাত্রাবাড়ি কাজলা ব্রিজের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা - সারুলিয়া রুটের একটি বাস (ঢাকা - ভ - ০৫-০০০৬) তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। যাত্রাবাড়ি থানা পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক রয়েছে।

এ ব্যাপারে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।