পাবনার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
পাবনার সাঁথিয়ায় শনিবার দুপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের নেতা আক্কাস কামার (৩৫) নিহত হয়েছে।
নিহত আক্কাস উপজেলার ভৈরবপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যরা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের একটি বাঁশ বাগানে শনিবার দুপুর দেড়টার দিকে বৈঠক করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চরমপন্থীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এসময় প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের নেতা আক্কাস কামার নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শার্টার গান, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
নিহত আক্কাসের বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১০ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
