রাজবাড়ীতে ছেলের হাতে বাবা খুন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেড়াডাঙ্গা গ্রামে ছেলের ছুরিকাঘাতে আহত পিতা শনিবার ভোরে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভগ্নিপতির টাকা চুরির ঘটনায় মা-বাবার বকুনি খেয়ে তিন মাস পালিয়ে থাকার পর বৃহস্পতিবার মধ্যরাতে সোহাগ তার মাকে ঘুম থেকে ডেকে তুলে। মা ছেলেকে ফিরে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী সোহাগ তার বন্ধু হালিমের সহযোগিতায় বাবা হাবিবুর রহমানকে (৫৫) বিছানা থেকে ডেকে তুলে ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করে।
আহত হাবিবুর রহমানকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদুপর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে শনিবার ভোরে তিনি মারা যান।
এ ব্যাপারে সোহাগের মা মুক্তা বেগম তার ছেলে ও ছেলের বন্ধু হালিমের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। সোহাগ ও হালিম পলাতক রয়েছে।
