জয় ও বিউটেনিসের মধ্যাহ্নভোজ
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পেট্রিসিয়া এ বিউটেনিসের সঙ্গে তার বাসভবনে শনিবার মধ্যাহ্নভোজে অংশ নেন।
মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র এ ব্যাপারে বিডিনিউজকে জানান, দায়িত্বের অংশ হিসেবেই রাষ্ট্রদূত প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিসহ বহু লোকের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি বলেন, রাষ্ট্রদূত জয়কে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন।
তবে জয় ও বিউটেনিসের মধ্যে কী আলোচনা হয়েছেÑ সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে চাননি।
