সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
সাভারের রাজফুলবাড়িতে শুক্রবার ভোরে বাস ও ট্যাক্সিক্যাবের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়ি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০০৩৬) থেকে যাত্রী নামাচ্ছিলো এমন সময় একটি ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্রো-প-১৪-৪০৬৮) পেছন দিক থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের যাত্রী নাজমুল (২২) নিহত এবং চালকসহ অপর ৫ জন আহত হয়।
আহতদের সাভার এবং ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাজমুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পুনিন্দারচালা গ্রামের রাজ্জাক আলীর ছেলে।
সাভার থানার এস আই গোলাম মোর্শেদ বিডিনিউজকে জানিয়েছেন, ট্যাক্সিক্যাবের যাত্রীরা মিরপুর মাজার থেকে নবীনগর যাচ্ছিলো।
