বিএসএফ এর গুলিতে আরও এক বাংলাদেশী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
নিহতের নাম জিয়া (২২)। তিনি তেলকুপি গ্রামের আইনাল হকের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সীমান্ত সংলগ্ন বাড়ির বাইরে বের হলে শ্বশানী ক্যাম্পের ১৪০ বিএসএফ ব্যাটেলিয়নের জোয়ানরা জিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ লাশটি ভারত ভূখন্ডে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ - ৬ রাইফেল ব্যাটেলিয়ন বিডিআরের অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমান জানান, লাশ ফেরত চেয়ে এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
