২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ট্রেন ও টেম্পো সংঘর্ষ: নিহত ১

রাজধানীর উত্তরা থানার কসাইবাড়ি রেলক্রসিং-এ শুক্রবার সকালে ট্রেন ও টেম্পোর সংঘর্ষে ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে উত্তরার কসাইবাড়ি রেলক্রসিং-এ  ঢাকা থেকে গাজীপুরগামী একটি ট্রেন যাত্রীবাহী একটি টেম্পোকে (ঢাকা মেট্রো -চ-০০৬৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং ৮ জন আহত হয়। দুর্ঘটনায় টেম্পোটি দুমড়ে - মুচড়ে যায়।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জিআরপি থানার ডিউটি অফিসার এস আই হালিম এবং তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বিডিনিউজকে জানিয়েছেন, নিহত ব্যক্তি টেম্পোর চালক কিংবা যাত্রী হতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।