২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংগ্রাম পরিষদ ১১ সেপ্টেম্বর ধর্মঘট ডেকেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদ ১১ সেপ্টেম্বর শিক্ষা ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে কথিত শিবির কর্মীকে প্রভাষক হিসেবে নিয়োগ বাতিলের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।

ছাত্র সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার এক বিক্ষোভ সমাবেশে এ ধর্মঘটের ঘোষণা দেয়। এছাড়া বিভিন্ন আবাসিক হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসের প্রতিবাদ করা হয়।

জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে মঙ্গলবার সিন্ডিকেটের এক সভায় প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া শাহনূর হোসাইন শিবিরকর্মী বলে অভিযোগ রয়েছে। ফলে ছাত্রসংগঠনগুলো তাকে শিক্ষক হিসেবে নিয়োগের বিরোধিতা করে।