একনজরে যশোর বোর্ডের ফলাফল
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় এ বছর পাশের হার ৫৪ দশমিক ৪০ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর পাশের হার কমেছে ৯ দশমিক ৩০ ভাগ। বোর্ডের ফলাফলে গোল্ডেন জিপিএ পেয়েছে মাত্র ৬ জন। কোন ছাত্রছাত্রী পাশ করতে পারেনি এমন কলেজের সংখ্যা ৮টি।
পরীক্ষায় ৬৫ হাজার ৫১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৫ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৭৫জন শিক্ষাথী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়।
পাশের হারের ভিত্তিতে এবছর বোর্ডের ঝিনাইদহ ক্যাডেট কলেজ শতভাগ সাফল্য পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ - ৫ পেয়েছে ৪৩জন। এ ছাড়া ক্যান্টনমেন্ট কলেজ সর্বোচ্চ সংখ্যক জিপিএ - ৫ পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রতিষ্ঠানটিতে পাশের হার ৯৫ দশমিক ৯৬ এবং জিপিএ - ৫ পেয়েছে ১১৪ শিক্ষার্থী। শেখ আকিজউদ্দিন কলেজিয়েট স্কুল ৯৪ দশমিক ৫৭ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানটিতে জিপিএ - ৫ পেয়েছে ২ শিক্ষার্থী।
এ ছাড়া পাশের হারের ভিত্তিতে শীর্ষ দশে স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো - খুলনা পাবলিক কলেজ (৯৪ দশমিক ৫০), গভর্নমেন্ট গার্লস কলেজ (৯২ দশমিক ২১), ঝিনাইদহ বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ (৯০ দশমিক ৬৭), ছাতিয়ানতলা গার্লস স্কুল ও কলেজ (৯০ দশমিক ৪৮), বিএএফ শাহিন কলেজ (৮৯ দশমিক ৪৭), বাঘারপাড়ার খবির-উর-রহমান কলেজ (৮৬ দশমিক ৯০) এবং কেশবপুরের শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজে পাশের হার ৯৫ দশমিক ৪৮ ভাগ। শীর্ষ দশে থাকা খবির-উর-রহমান কলেজ থেকে জিপিএ - ৫ পায়নি কেউই।
বোর্ডে জিপিএ - ৫ এর আধিক্য দেখা গেলেও গোল্ডেন জিপিএ - ৫ পেয়েছে মাত্র ৬ শিক্ষার্থী। এরা হলেন - ইফরাদ তাসনিম (খুলনা গার্লস কলেজ), কামনাশীষ হিরা (এমএম সিটি কলেজ, খুলনা), মিঠুন কুমার পাল (সুন্দরবন আদর্শ কলেজ), মেরিনা রহমান (সাতক্ষীরা মহিলা কলেজ), এএসএম রফিকুন্নবী (চুয়াডাঙ্গা সরকারি কলেজ) এবং তন্দ্রা ঘোষ (যশোর ক্যান্টনমেন্ট কলেজ)।
কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন কলেজ রয়েছে ৮টি। এগুলো হলো খুলনার দাকোপের সোনার বাংলা কলেজ, মোরেলগঞ্জের সিংগর গোপালপুর কলেজ, মংলার ইউনুস আলী কলেজ, খান জাহান আলী মহিলা কলেজ, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ, আশাশুনির মহিষাভাঙ্গা মহিলা কলেজ, কুষ্টিয়ার শেষ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ এবং হুসাইনাবাদ হায়ার সেকেণ্ডারি স্কুল। ৮টি প্রতিষ্ঠানের মধ্যে আশাশুনির মহিষাভাঙ্গা মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র একজন।
