২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

মঞ্জুরী কমিশনের কৌশলপত্র ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন শীর্ষক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালা আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 03:59 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

দুই অধিবেশনে অনুষ্ঠিত সেমিনারে প্রথম অধিবেশনে ‘জ্ঞানভিত্তিক সমাজের রূপকল্প বনাম উচ্চ শিক্ষার কৌশলপত্র’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সায়েমা খাতুন ও রায়হান রাইন।

জাবি শিক্ষক মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল ও নাসিম আখতার হোসাইন।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন প্রণীত উচ্চশিক্ষার কৌশলপত্রে গবেষণা ও পড়ালেখা বিষয়ে কোন বক্তব্য নেই। এটি উচ্চশিক্ষার ক্ষেত্রে মারাত্মক হতাশাব্যঞ্জক।

তিনি আরো বলেন, মাদ্রাসা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করা হয়নি। ফলে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে।

দ্বিতীয় অধিবেশনে ‘বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসন: বিদ্যমান নীতিমালা ও প্রস্তাবনা’ বিষয়ে কর্মশালায় বক্তারা বলেন, দেশে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয় ৭৩ এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে পরিচালিত হচ্ছে। কিন্তু দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ই যদি এই অধ্যাদেশ অনুসারে পরিচালিত হয় তবে শিক্ষার অবকাঠামো উন্নয়ন আরো গতিশীল হবে।