২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানের ভাই গ্রেফতার

হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি:বি) নেতা মুফতি আবদুল হান্নানের ভাই মফিজুর রহমান মহিবুল্লাকে বুধবার গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

২০০১ সালের ৩ জুন জেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় ১০ জন নিহত ও অসংখ্য ব্যক্তি আহত হয়।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করলে তিাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

এর আগে হুজি:বি কর্মী আবুল বাশার ওরফে রিপনকে পুলিশ গ্রেফতার করে। রিপন পুলিশকে গির্জার বোমা হামলার মহিবুল্লার সংশ্লিষ্টতার কথা বললে পুলিশ তাকে গ্রেফতার করে।