বৃহস্পতিবার কেরানীগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জ আসছেন। এ উপলক্ষে উপজেলার সড়কগুলো তোরণে তোরণে আর রং - বেরংয়ের ফেস্টুনে ছেয়ে গেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসা-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী দুপুরে চুনকুটিয়ায় শহীদ জিয়া অডিটোরিয়াম উদ্বোধন করবেন। পরে তিনি কোনাখোলা, খোলামোড়া, হযরতপুর, হেমায়েতপুর সড়ক, ইটাভাড়া ব্রীজ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নতুন ভবন এবং ঢাকা - মাওয়া, সোনাকান্দা - রুহিতপুর সড়ক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বিকেলে উপজেলার ডাকবাংলো উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দলীয় সমাবেশে ভাষণ দেবেন বলে সূত্র জানিয়েছে।
