২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে উপসচিব পদের ১৯ কর্মকর্তাকে বদলী

প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপসচিব পদের ১৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপণের মাধ্যমে বুধবার এ আদেশ জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এদের মধ্যে- সংসদ সচিবালয়ের রোকসানা মালেককে অর্থ বিভাগ, ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেলোয়ার হোসেন খানকে পরিকল্পনা বিভাগ, ওএসডি উপসচিব নাসিমা বেগমকে বাণিজ্য মন্ত্রণালয়, ওএসডি উপসচিব আফিয়া খাতুনকে নৌপরিবহন মন্ত্রণালয়, ওএসডি উপসচিব রীনা পারভিনকে বস্ত্র ও পাট, ওএসডি উপসচিব মোহাম্মদ ইকবালকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এসবিআইএম শফিক উদ দৌলাকে ওএসডি, সংস্থাপন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ শাখায় ন্যাস্ত মো. হুমায়ুন কবীরকে বাংলা ভাষা বাস্তবায়ন কোষের বিশেষজ্ঞ, খাদ্য পরিধারণ ও পরীবীক্ষণ ইউনিটের গবেষণা পরিচালক শেখ আব্দুল মান্নানকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ওএসডি উপসচিব তাহমিনা বেগমকে অর্থ বিভাগ, ওএসডি উপসচিব জিয়া হাসান ইবনে আহমদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ওএসডি উপসচিব ড. ইয়াকুব আলীকে শিল্প মন্ত্রণালয়, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোমরেজ মিয়াকে ওএসডি, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উপসচিব হাবিবুর রহমানকে একই ট্রাস্টের পরিচালক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এএসএম সালেহকে শিশু একাডেমীর পরিচালক, ওএসডি উপসচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরীকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব, বিসিএস প্রশাসন একাডেমীর খুরশিদ আলমকে বাংলা ভাষা বাস্তবায়ন কোষের উপসচিব, পিরোজপুর জেলা পরিষদের সচিব দিলীপ কুমার ভদ্রকে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক এবং বিসিএস প্রশাসন একাডেমীর উপসচিব সালিমা জাহানকে একই একাডেমীর পরিচালক পদে বদলি করা হয়েছে।