২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে একজনের মৃত্যুদণ্ড

দুই কিশোরীকে পাচারের দায়ে আদালত মোসলেম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নুর মোহাম্মদ মোড়ল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোসলেম উদ্দীন বর্তমানে পলাতক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৩ জানুয়ারি জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা মির্জাপুর গ্রামের মোজাম্মেল মোল্লার পুত্র মোসলেম খুলনার লবণচরা এলাকা থেকে দুই কিশোরীকে ফুসলিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ কিশোরী দুজনসহ মোসলেম উদ্দীনকে আটক করে। কিন্তু পরে মোসলেম জামিনে মুক্তি পেয়ে ফেরার হয়। আদালত তার অবর্তমানে বিচারকাজ সম্পন্ন করেন।