সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
সাভারে আজ সোমবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে ম্যাক্সকম গার্মেন্টসের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস পথচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা কয়েক ঘন্টা ওই সড়ক অবেরোধ করে রাখেন।
