বুয়েটের স্নাতক শ্রেণীর স্থগিত সকল শিক্ষা কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণীর সকল স্থগিত শিক্ষা কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ মঙ্গলবার সকাল ৯টায় খুলে দেয়া হবে এবং সকল অনুষদের লেভেল/টার্মের ইতোপূর্বে স্থগিত পরীক্ষাসমূহ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া পরীক্ষার বিস্তারিত প্রোগ্রাম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস কর্তৃক ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
