২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্যাকেজিং প্রতিষ্ঠানে আগুন, আহত ১৫, আপডেট

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুরে কিউট পল্লী এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বোম্বে সুইটস এর সহযোগী প্যাকেজিং প্রতিষ্ঠান টাইজ প্যাক লি: কারখানায় আজ রোববার দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রিন্টিং সেকশনের বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুরো কাচঁপুর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

টাইজ প্যাক লি: এর প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা এহতেশামুল হক দাবী করেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা।

কারখানার প্রায় ৬০০ শ্রমিকের মধ্যে ৯০ জন ভারতীয় নাগরিক।

আগুন লাগার অজুহাতে বিকেলে একদল বহিরাগত কারখানায় লুটপাটের চেষ্টা চালালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।