সোমবার শপথ নেবেন নতুন ইসি
নির্বাচন কমিশনের চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ পাওয়া মাহমুদ হাসান মনসুর সোমবার শপথ নেবেন। যদিও রোববার তাঁর শপথ নেওয়ার কথা ছিল।
হাসান মনসুরকে নির্বাচন কমিশনার নিয়োগের নথি বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী অনুমোদন করার পর ওই রাতেই তা বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয়।
