২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ’র চোরাই চাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউপি কার্যালয় থেকে চুরি হওয়া ভিজিএফ’র ৭ বস্তা চাল গত মঙ্গলবার রাতে ইউনিয়নের অজগরা গ্রামের আজাহারের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 09:42 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

চুরির সঙ্গে জড়িত ওজনের দায়িত্বে থাকা মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত আজাহার পলাতক রয়েছে।

গোমস্তাপুর ইউএনও মাইনুল হক আনছারী জানান, ভিজিএফ’র চাল বিলি করার জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা চালের মধ্য থেকে ৭ বস্তা চাল চুরি হয়ে যায়। স্থানীয় লোকজন তার কাছে সংবাদ দিলে তিনি পুলিশ পাঠিয়ে চাল উদ্ধারের ব্যবস্থা করেন। ইউপি মেম্বার মরিনুল ইসলাম বাদি হয়ে এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।