২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সুনীল ব্যানার্জী আর নেই

বিশিষ্ট সাংবাদিক সুনীল ব্যানার্জী আর নেই। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মঙ্গলবার রাতে তার মৃতদেহ জন্মস্থান সাতক্ষীরায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পরে স্থানীয় শশ্মানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

সুনীল ব্যানার্জী ১৯৪৭ সালে ২০ জুলাই সাতক্ষীরা শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার শুরু। তিনি জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ করে।

বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, ক্রাইম রির্পোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল ব্যানার্জীর মৃত্যুর খবরে সাতক্ষীরা আইনজীবী সমিতির উদ্যোগে আদালতের সকল কাজকর্ম স্থগিত রাখা হয়। এ ছাড়া বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে বিকেলে শোকসভার আয়োজন করা হয়েছে।