ঈদের আগে পূর্ণ উৎসব ভাতা ও সম্মানজনক বাড়িভাড়ার দাবি
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন, ঈদের আগে পূর্ণ উৎসব ভাতা ও সম্মানজনক বাড়িভাড়া না পেলে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মাচারীরা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বিবেচনা করবে।
শনিবার গাজীপুরের ‘১৯ চত্বর মুক্তমঞ্চে’ অনুষ্ঠিত সংগঠনের ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তারা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত বিনা বেতনে কর্মরতদের এমপিওসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ২০ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষক কর্মচারী মহাসমাবেশ ও মহা -অবস্থানে যোগাদানের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সংগঠনের কেন্ত্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন।
