২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ সেপ্টেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান

২০ সেপ্টেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংযুক্ত ঐক্যফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 03:39 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট সরকারের প্রতি এ আহ্বান জানায়।

আরজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিয়েছেন, সংগঠনের মহাসচিব মাতুব্বর হারুন অর রশীদ। সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারি কর্মচারীদের সামগ্রিক অবস্থা বিবেচনা করে ৫০% মহার্ঘ্য ভাতা, স্থায়ী বেতন-কমিশনসহ বিভন্ন জাতীয় সংগঠনের সাত দফা দাবি শিগগিরই মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় মুক্তাঙ্গণে সরকারি কর্মচারীদের পরবর্তী সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্তও নেওয়া হয়।