২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মদসহ ২ মহিলা গ্রেফতার

বান্দরবানে মদ পাচারের সময় বৃহস্পতিবার পুলিশ হাতেনাতে দুই মহিলাকে গ্রেফতার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার বান্দরবান থেকে একটি বাসে করে সুমী আক্তার (২৬) ও পারভিন আক্তার (৩০) বিশেষভাবে তৈরি ব্যাগ ভর্তি করে কৌশলে মদ নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে শহরের মেঘলা পুলিশ চেক পয়েন্টে বাস থামিয়ে তল্ল¬াশী চালিয়ে সুমী ও পারভিনকে মদসহ গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সুমীর বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং ও পারভিনের বাড়ি পটিয়ায় বলে জানা গেছে।