২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস শ্রমিকের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০, ১৫টি যানবাহন ভাংচুর, সড়ক অবরোধ

বেতনের দাবিতে আন্দোলনরত কয়েক শ গার্মেন্টস শ্রমিকের সাথে বৃহস্পতিবার সাভারে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত: ৩০ ব্যক্তি আহত এবং ১৫টি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ঢাকা - আরিচা মহাসড়ক অবরোধ করে রাখলে হাজার হাজার যানবাহন প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা - আরিচা মহাসড়কের পাশে এবং ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন অঞ্চলে অবস্থিত ডলফিন গার্মেন্টস এর কয়েক শ শ্রমিক বকেয়া বেতন ও ওভারটাইম বিলের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা - আরিচা মহাসড়ক অবরোধ করে এবং রাস্তার পাশে অপেক্ষমান যানবাহন ভাংচুর শুরু করে।

এ সময় পরিবহন শ্রমিকরা ক্ষেপে গিয়ে গার্মেন্টস শ্রমিকের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তারা কাউকে গ্রেফতার করেনি এবং কোন মামলাও হয়নি।