কালিয়াকৈরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলীকে বৃহস্পতিবার সকালে শাপসা তুলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে প্রান্ত ইসলাম অন্তর (৬) ও সাবরিনা (৭) নামে দুই শিশু। নিহতরা সম্পর্কে মামাতো - ফুপাতো ভাই-বোন। স্থানীয় ব্র্যাক বিদ্যালয়ে প্রান্ত দ্বিতীয় এবং সাবরিনা তৃতীয় শ্রেণীতে পড়ত।
এলাকাবাসী জানায়, শ্রীফলতলী গ্রামের আব্দুস সোবাহানের ছেলে অন্তর ও দুলাল মিয়ার মেয়ে সাবরিনা সকাল ১০টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পাড়ে খেলছিল। এ সময় অন্তর পুকুরে শাপলা তুলতে গিয়ে তলিয়ে যেতে থাকলে সাবরিনা তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। পরে দুজনই তলিয়ে গেলে অপর এক শিশু তাদের বাড়িতে খবর দেয়।
গ্রামবাসী তাদের উদ্ধার করার আগেই তাদের করুণ মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
