যশোরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা
যশোরের চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, আড়পাড়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে তার প্রতিবেশী মধুর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাত দেড়টার দিকে মধু তার লোকজন নিয়ে চড়াও হয় ইয়াকুবের বাসায়। তারা তাকে জোর করে ঘর থেকে বাইরে এনে পিটিয়ে হত্যা করে।
হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে মিন্টু বাদি হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মধুকে আটক করেছে।
