২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে ১৭ বিচারক শপথ নিয়েছেন

আইনজীবীদের ব্যাপক আন্দোলন আর প্রতিবাদ সত্ত্বেও হাইকোর্টের ১৭ জন বিচারক স্থায়ী পদে শপথ নিয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন তাদের শপথ পাঠ করান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এদিকে প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা করে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী ও বিচারপতি এমদাদুল হক আজাদকে স্থায়ী বিচারপতি নিয়োগের প্রতিবাদে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সমিতির এক সভায় এই দুই বিচারকের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। সভায় বিচারপতি ফয়েজীর আদালত বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সমাবেশে আইনজীবী নেতারা বিচারপতি ফয়েজীকে কেবল সুপ্রিমকোর্টই নয় সব সামাজিক অনুষ্ঠানেও অবাঞ্ছিত ঘোষণা করেছে।

সমিতির সভাপতি ব্যারিষ্টার আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিষ্টার শফিক আহমেদ, সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, সম্পাদক এ.এম আমিনুদ্দিন প্রমুখ।

সভাশেষে আইনজীবীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে মিলিত হন।