২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

খুলনার ফুলতলা উপজেলায় বুড়িয়ারডাঙ্গা গ্রামে রোববার রাতে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। নিহতের নাম ইউনুস আলী (৪৫)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে চাউল ব্যবসায়ী ইউনুস আলী নিজ ঘরে  স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকার সময় রাত আনুমানিক প্রায় সাড়ে ৩ টার দিকে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে পড়ে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে উঠানে নিয়ে আসে। পরে সন্ত্রাসীরা তাকে সেখানেই গুলি করে হত্যা করে।

নিহত ইউনুস আলী বুড়িয়ারডাঙ্গা গ্রামের নবুয়ার রহমানের ছেলে। পূর্ব শত্র“তার কারণে তাকে হত্যা করা হয়ছে বলে পুলিশের ধারণা।