উত্তরায় তৈরি পোষাক শিল্প শ্রমিকদের ওপর হামলার নিন্দা
‘বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক টেড্র ইউনিয়ন কেন্দ্র’ উত্তরায় তৈরি পোষাক শিল্প শ্রমিকদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের যৌথ হামলার ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পদক রুহুর আমিন শনিবার এক বিবৃতিতে বলেন, উত্তরার চালাবরে নাজিয়াত সোয়েটার কোম্পানিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ ও মালিক পক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালায়। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তৈরি পোষাক শিল্প শ্রমিকরা নির্যাতন --হামলাকে ভয় করে না। এর ফলে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে এ জন্য মালিক পক্ষই দায়ী থাকবে।
