২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বছর পর দেশে ফিরে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি নাছের

দীর্ঘ ১১ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সাজাপ্রাপ্ত আসামি আবু নাছের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, ১৯৯৫ সালের ৫ মার্চ ওই এলাকার আবদুল আলীর দায়ের করা এক মামলায় আদালত তাকে ছয় মাসের সাজা প্রদান করে। এলাকায় দাঙ্গা হাাঙ্গমার অভিযোগে নাছেরসহ ছয় জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর নাছের (৪০) বিদেশে পালিয়ে যায়।