২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চ থেকে পড়ে যাত্রী নিখোঁজ

ভোলার চরফ্যাশন থেকে মনপুরা নৌ পথের যাত্রীবাহী একটি লঞ্চ থেকে নদীতে পড়ে গিয়ে আলাউদ্দিন (৩০) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২ টায় বিউটি অব বজ্রপাড়া নামের একটি লঞ্চ যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে মনপুরা যাবার সময় দুপুর ১ টায় প্রচন্ড ঢেউয়ের কারণে লঞ্চ দুলে উঠলে ছাদে থাকা এক যাত্রী নদীতে পড়ে যায়।

অন্যান্য যাত্রীদের চিৎকারে লঞ্চ থামালেও ততক্ষণে আলাউদ্দিন স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। বর্ষা মৌসুমে ফিটনেস লাইসেন্সবিহীন লঞ্চ চলাচল নিষিদ্ধ থাকলেও লঞ্চ এবং ইঞ্জিন চালিত ট্রলার যাত্রী পারাপার করছে। নিখোঁজ আলাউদ্দিনের বাড়ি মনপুরার রহমানপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।