২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির আশায় প্রার্থনা

প্রচণ্ড খরা থেকে গাইবান্ধাবাসীকে বাঁচাতে এখন সৃষ্টিকর্তাই ভরসা। দাবদাহ ও বৃষ্টিহীনতা থেকে ক্ষেতের ফসল বাঁচাতে প্রার্থনাই এখানে একমাত্র অবলম্বন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বর্ষা মৌসুমের দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড তাপদাহের কবলে পড়েছে এলাকার মানুষ। ধানের চারা রোপণ আর সময়মতো পাট প্রক্রিয়াজাত করা পড়েছে অনিশ্চয়তার মুখে।

গাইবান্ধার পুরো জেলা জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা তাই বৃষ্টির বিশেষ মোনাজাত এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। হিন্দু ধর্মাবলম্বীরাও স্রষ্টার আনুক’ল্য পেতে আয়োজন করেছেন বিভিন্ন পূজা আর্চণার।