২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধের জের ধরে কুড়িগ্রামে ১৫ জন আহত

কুড়িগ্রামের উলিপাড়া উপজেলায় জমিজমা সংত্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

উপজেলার হাতিয়া ইউনিয়নের টারিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আশংকাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়েজ উদ্দিনের (৭০) সাথে দীর্ঘদিন থেকে তার ছোট ভাই মহির  উদ্দিনের(৬৫) জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বর্তমানে আদালতে এ নিয়ে একটি  মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার দিন ময়েজউদ্দিনের ছেলে মহুবরের (৩৮) সাথে চাচা মহিরউদ্দিনের কথা কাটাকাটির এক পর্যায়ে  উভয় পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহুবর ও তার স্ত্রী নাহিদ জাহানের (৩০) অবস্থা আশংকাজনক।

পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

তবে  এখন ও পর্যস্ত এ ব্যাপারে  থানায় কোন মামলা দায়ের করা হয়নি।