২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. আকরাম হত্যাকাণ্ড: যশোর বিএমএ এর নতুন কর্মসূচি ঘোষণা

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর শাখা। বুধবার বিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নতুন কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিদিন কালো ব্যাজ ধারণ, কাল বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতাল চত্বরে প্রতিবাদ সমাবেশ, শুক্রবার পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামের সঙ্গে মতবিনিময়, ১৯ আগস্ট অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ ও শোকসভা এবং ২০ আগস্ট মণিরামপুর ও কেশবপুর, ২১ আগস্ট চৌগাছা ও বাঘারপাড়া, ২২ আগস্ট ঝিকরগাছা ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবাদ ও শোকসভা।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এবিএম খসরু, বিএমএ যশোর শাখার সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ডা. এমদাদুল হক, ডা. আবুল কালাম আজাদ লিটু, ডা. হাসান ইমাম, ডা. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে বিএমএ নেতারা বলেন, ডা. আকরামের প্রকৃত খুনিরা এখনও ধরা পড়েনি।