২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল জেলা সমিতি অফিস পুরানা পল্টন স্থানান্তরিত

বরিশাল জেলা সমিতি অফিস ঢাকার ৪৮ পুরানা পল্টনে স্থানান্তরিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 02:01 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

শেরে বাংলার সময় থেকে বরিশাল জেলা সমিতির নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও তা আর্থিক কারণে সম্ভব হয়নি। সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এনায়েত করিমের ব্যক্তিগত উদ্যোগে এখন তা সম্ভব হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

খানসন্স গ্র“পের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ সান্টু সমিতির নিজস্ব ভবন নির্মানে আর্থিক সহায়তা করেন।