২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

যশোর -মাগুরা সড়কে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতরা হলেন, সাইকেল আরোহী নিমাই, বাসযাত্রী হীরনবালা ও ভারতীয় নাগরিক বিল্লাল।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টায় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাজুড়া আমতলা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় একজন সাইকেল আরোহী বাসের ধাক্কায় এবং দুইজন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় অপর ৩০ জন বাস যাত্রী আহত হয়। আহতদেরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।