২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে রাজবাড়ীতে অনশন ও র‌্যালি

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী পৌর আওয়ামী লীগ সোমবার সকালে এক শোক র‌্যালি বের করে। র‌্যালিটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পরে ওই চত্বরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সাংসদ কাজী কেরামত আলী, আলহাজ আকবর আলী মর্জি, ফকির আবদুল জব্বার, পৌর চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী, শফিকুল ইসলাম শফি, অ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, জাহাঙ্গীর জলিল, হাফিজুর রহমান হাফিজ, কামরুন নাহার চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী প্রমুখ।